চাঁদপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৭:৫০ পিএম
চাঁদপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ ইসলামপুর গাছতলা দরবার শরীফের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) দরবার শরীফে কুতুবুল ইরশাদ খাজা আহমাদ শাহ (র.) মাজার মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  দরবার শরীফের অন্যতম পরিচালক পীরজাদা মাওলানা খাজা জোবায়েরের সার্বিক তত্ত্বাবধানে বাদ আছর থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন ও মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য এবং শবে ক্বদরের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সদস্য সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ। উপস্থিত ছিলেন হাফেজ হাসান খান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. মাসুদুর রহমান, হাফেজ নিশাত, শাকিল, নাছির, ফজলে রাব্বি, জুয়েল গাজীসহ বাগাদী ইউনিয়ন ও স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবশেষে দোয়া ও মুনাজাত করেন পীরজাদা মাওলানা খাজা জোবায়ের।