দৌলতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৭:৫১ পিএম
দৌলতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ে সোমবার দুপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে  ঈদের জামা কাপড় সহ, ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে  বিতরণ উপলক্ষে প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বু সালেম মজনুল কোবির পান্নার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন আশীষ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআমিনুজ্জামান মজনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃসাইফুল ইসলাম (শাহীন),আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেঃজামিরুল ইসলাম,শিক্ষার্থী রঙ্গিলা খাতুন। আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক   প্রতিবন্ধী শিক্ষার্থীকে ঈদ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে