সিটিআইপি অ্যাক্টিভিস্টদের রিফ্রেসার্চ প্রশিক্ষণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬, ০৮:২১ পিএম
সিটিআইপি অ্যাক্টিভিস্টদের রিফ্রেসার্চ প্রশিক্ষণ

‎রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় সাতক্ষীরা হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিটিআইপি অ্যাক্টিভিস্ট) দের দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টিয় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিটিআইপি সদস্য মাসুদ করিমের  পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জীব কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। প্রশিক্ষনে অগ্রগতি সংস্থার সাইকোসোসাল কাউন্সিলর তামান্না আনজুমান ও সিটিআইপি শাফিরুল ইসলাম, সোহেল আহম্মেদ, সালমা আক্তার, কর্ন বিশ্বাস প্রমুখ সহায়ক হিসেবে মানব পাচার, অভিবাসন, পাচারের ধরন, সাইবার ট্রাফিকিং, সারভাইভার সনাক্তকরণ, আইন সহায়তা প্রদান, ট্রমা ইনফর্মড কমিউনিকেশন এবং সাসটেইনেবলিটি বিষয়ে প্রাথমিক ধারনা প্রদান করেন। প্রশিক্ষণে মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সনাক্তকরণ, সহায়তা প্রদান  এবং পুনর্বাসন পরিষেবা গুলোর  সাথে রেফার করে সারভাইভারদের সকল প্রকার সেবা নিশ্চিতকরণের জন্য পরিকল্পনা করা হয়। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি পরিচালনা করছে।

আপনার জেলার সংবাদ পড়তে