মুন্সীগঞ্জে অস্ত্র ও মাদকসহ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৩

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৬:৩৭ পিএম
মুন্সীগঞ্জে অস্ত্র ও মাদকসহ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৩

মুন্সীগঞ্জের   সদর উপজেলার  চাঞ্চল্যকর ছানা মাঝি হত্যা মামলার আসামী আল আমিন মাঝি(৩২) সহ ৩ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অপর ২ আসামী হলেন শুভ গাজী(৩৭) এবং রাসেল শিকদার( ৪৩)। গ্রেফতারকৃত সকলের বাড়ী মোল্লাকান্দি ইউনিয়নের ছোট  মাকুহাটি গ্রামে।এ সময় তাদের কাছ থেকে গুলি ভর্তি ১টি বিদেশী পিস্তল দেশীয় তৈরী ১টি পাইপ গান, ৩৫০ পিস ইয়াবা সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্বার করা হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, ঈদকে সামনে রেখে মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকুহাটি গ্রামের শুভ গাজীর বাড়ীতে মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা ২ টায় জেলা গোয়েন্দা শাখার এস আই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে  অভিযান পরিচালনা করলে,বাড়ীর মালিক শুভ গাজীর জিম্মায় থাকা  ৩শত ৫০ পিস ইয়াবা উদ্বার করা হয় এ সময় তার সহযোগী  মাদক ব্যবসায়ী রাসেল শিকদার কে গ্রেফতার করা হয়। ঐ বাড়ীর অপর কক্ষে তল্লাশির সময় ছানা মিঝি হত্যা মামলার আসামী আল আমিন মাঝিকেও গ্রেফতার করা হয়। আলআমিন মাঝির স্মীকারোক্তির ভিত্তিতে দেহে লুকিয়ে রাখা পিস্তল ও পাইপ গান উদ্বার করা হয়।  অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গ্রেফতারকৃতদেও বিরুদ্বে প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু প্রুিক্রয়ধীণ রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে