বাগেরহাটে জিয়া পরিবারের প্রতি দোয়া কামনা ও ইফতার

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০২:৪৯ পিএম
বাগেরহাটে জিয়া পরিবারের প্রতি দোয়া কামনা ও ইফতার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরত কামনা এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধিন সরকারের সাফল্য কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) জেলা সদরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট জেলা পরিচালনা কমিটির আয়োজনে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম এর সভাপতিত্বে এ সময় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ, জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা- উপজেলার গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের লোকজন ও ধর্মপ্রাণ নারী-পুরুষ উস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে