ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে মাইক্রোবাসের চালক ও যাত্রীরা আহত হয়েছেন। তবে কারও নিহতের খবর এখনও পাওয়া যায়নি। এ দুর্ঘটনার ফলে মহাসড়কে প্রায় ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে বলে জানা যায়।
আজ বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
টনার বিষয়টি নিশ্চিত করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন দুর্ঘ।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মহাসড়কের মাধাইয়া এলাকায় চট্টগ্রামমুখী লেনে চলা একটি দ্রুতগতির মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় মারসা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এতে মাইক্রোবাসটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। মাইক্রোবাসে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। তবে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে তাৎক্ষণিক পাঠানো হয়।