মেলান্দহে বিনামুল্যে কাপড় বিতরণ

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৬:৩৯ পিএম
মেলান্দহে বিনামুল্যে কাপড় বিতরণ

জামালপুরের মেলান্দহে শেখ বাড়ি জালাল উদ্দিন কল্যাণ ট্রস্টের অর্থায়নে ১৮ মার্চ সকালে অসহায় হতদরিদ্রদের মাঝে বিনামুল্যে কাপড় বিতরণ করা হয়। এ উপলক্ষে ট্রাস্ট অফিস চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ট্রাস্টের উপদেষ্টা আলমাছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-আদর্শ মানবতা ও সমাজ গঠনে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ: সালাম মিলিটারি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, ট্রাস্টের সভাপতি আ:  হাকিম, সাধারণ সম্পাদক আ: আজিজ প্রমুখ। সভায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি ও থ্র্রিপিচ বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে