অবৈধ ঠিকাদারকে গাছে বেঁধে রাখার পরামর্শ দিলেন নাসির উদ্দিন পাটোয়ারী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬, ০৭:১৭ পিএম
অবৈধ ঠিকাদারকে গাছে বেঁধে রাখার পরামর্শ দিলেন নাসির উদ্দিন পাটোয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, অবৈধ ঠিকাদারকে গাছে বেঁধে রাখার পরামর্শ দিচ্ছি। যাদের কাগজপত্র নেই তারা যাতে ঠিকাদারি করতে না পারে সেদিকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলেমিশে এই বাংলাদেশকে গড়ে তুলবো। ১৮ মার্চ বুধবার চাঁদপুর প্রেসক্লাবের নীচতলায় এনসিপির সদর উপজেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসির বলেন, দেশে নদী ভক্ষণ চলছে, খাল ভক্ষণ চলছে, সব রক্ষকরা ভক্ষকের ভূমিকা পালন করছে। তাই এসবকে রুখে দিতে যার যার অবস্থান থেকে প্রস্তুত হতে হবে। তিনি বলেন, ভারতের দেয়া সংবিধান নিয়ে একটি দল সংবিধান সংবিধান করে মাথাচাড়া দিয়ে উঠেছে। উনাদের এই সংবিধান বহু আগেই ছুড়ে ফেলে দিয়েছে এদেশের জনগণ। তিনি চাঁদপুরের উন্নয়নের স্বার্থে বলেন,এখানে যে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা রয়েছে তা কচুয়ায় নেয়া যাবেনা। এমন হলে এখানকার মানুষজন রাস্তায় নেমে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে। আরেকটি বিষয় হচ্ছে অবৈধ বালু উত্তোলন। এটি যাতে আর না হয় সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে। আমরা সবাই মিলেমিশে চাঁদপুরকে এগিয়ে নিতে কাজ করবো।

আপনার জেলার সংবাদ পড়তে