নিউক্যাসলের জালে বার্সার গোল উৎসব

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৮:০৪ এএম
নিউক্যাসলের জালে বার্সার গোল উৎসব

দুর্দান্ত এক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা। কাম্প নউয়ে ফিরতি লেগে ৭-২ গোলের জয় পায় হান্সি ফ্লিকের দল।

প্রথমার্ধে ম্যাচ ছিল বেশ জমজমাট। দুইবার এগিয়ে গিয়েও সমতায় ফিরে আসে নিউক্যাসল। রাফিনিয়া ও বের্নালের গোলের জবাবে জোড়া গোল করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে আবারও দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল।

দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। ফের্মিন লোপেস গোল করে ব্যবধান বাড়ান। এরপর জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন বড় করেন রাফিনিয়া।

পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখে দাপুটে পারফরম্যান্স করে বার্সা। নিউক্যাসল প্রথমার্ধে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ গড়তে পারেনি।

এই জয়ে শেষ আটে উঠে বার্সেলোনা, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ অথবা টটেনহ্যাম।

আপনার জেলার সংবাদ পড়তে