দেশের বাজারে বড় ধরনের কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেট সোনা ভরি প্রতি ২ লাখ ৪৩ হাজার ২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ৩২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকায় বিক্রি হবে।
সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেট রুপা ভরি প্রতি ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হবে।
বিশ্ববাজারে দাম ওঠানামার প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে বর্তমানে ৪ হাজার ৮৫৩ ডলারে নেমে এসেছে, যা আগে ৫ হাজার ডলারের ওপরে ছিল।