তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা

এফএনএস | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬, ০৭:৪৫ পিএম
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আনন্দঘন উৎসবের মুহূর্তে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সৌহার্দ্য প্রকাশ করেছেন।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী উল্লেখ করেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য রইল ঈদের উষ্ণ অভিবাদন। তিনি বলেন, “ঈদ মোবারক! বিগত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় পবিত্র রমজান মাস অতিবাহিত করেছেন। এই উৎসব আমাদের মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহানুভূতি এবং ঐক্যের চিরন্তন বারতা দেয়।”

ভারতের প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সৌহার্দ্যরে বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বার্তার শেষাংশে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি তাঁর সর্বোচ্চ সম্মান ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে