আল হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর উদ্দোগে প্রতিবছরের মত এবারেও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে শহরের প্রানকেন্দ্র রথখলা মাঠে বৃহস্পতিবার বিকেলে ১৩০ টি পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বেসরকারী গণগ্রন্থাগার সমিতি মো: রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন - সুফিয়া মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন, এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা অত্র সংগঠনের উপদেষ্টা আজিজুর রহমান,সহ সভাপতি শফিকুল ইসলাম বকুলসহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।