ঈদের আনন্দে দেশে আরো সমৃদ্ধ ও সুন্দর হয়ে উঠুক: তথ্যমন্ত্রী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ১০:৫৯ এএম
ঈদের আনন্দে দেশে আরো সমৃদ্ধ ও সুন্দর হয়ে উঠুক: তথ্যমন্ত্রী

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে দেশ ও প্রবাসী বাংলাদেশী সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। এক বার্তায় তথ্যমন্ত্রী উল্লেখ করেছেন, সবার আগে বাংলাদেশ- এই অঙ্গীকারে ঐক্য, ভালোবাসা ও মানবতার বন্ধনে আমরা সবাই এক। পবিত্র ঈদের আনন্দে আমাদের দেশ আরো সমৃদ্ধ ও সুন্দর হয়ে উঠুক। সবাইকে জানাই ঈদ মোবারক। তথ্য মন্ত্রী আরও বলেছেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক মহাসম্মিলনের দিন। যা দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়ার শিক্ষা নিয়ে আসে। এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। মন্ত্রী দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে আশা প্রকাশ করে বলেন, ঈদের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক, সাম্যভিত্তিক ও উন্নত সমাজ গঠনে সবাই এগিয়ে আসবে।

আপনার জেলার সংবাদ পড়তে