মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে

হাকিমপুরে কোরআন মাজিদ ও মুরুব্বিদের লাঠি বিতরণ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৪:৩৬ পিএম
হাকিমপুরে কোরআন মাজিদ ও মুরুব্বিদের লাঠি বিতরণ

"মানবতার সেবায় আমাদের মূল লক্ষ্য" এই শ্লোগানে দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাঁকড়াপালি মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাসে কুরআনুল মাজিদ শিক্ষা অর্জন করায় কোরআন শরিফ প্রদান এবং গ্রামের ৬ জন মুরুব্বিদের লাঠি প্রদান করা হয়েছে।  আজ শুক্রবার মাহে রমজানের শেষ দিনা কাঁকড়াপালি জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুম্মা মাহে রমজান মাসে কুরআনুল মাজিদ সঠিক ভাবে শিক্ষা অর্জন করায়  ক্ষুদে শিক্ষার্থী মোঃ রিয়াদ হাসানকে একটি কোরআন শরিফ প্রদান করা হয় এবং অত্র গ্রামের ৬ জন মুরুব্বিদের লাঠি প্রদান করা হয়।  পবিত্র কোরআন শরিফ পেয়ে রিয়াদ হোসেন তাৎক্ষনিক অনুভূতি প্রকাশ করেন, আমার খুবই ভালো লেগেছে পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখার পাশাপাশি এক মাসে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কুরআনুল মাজিদ শিক্ষা অর্জন করতে পেড়েছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মানব কল্যাণ ফাউন্ডেশনকে।  লাঠি পেয়ে এলাকার সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তি বলেন, আমি একজন প্যারালাইসেস রোগী আমার এই লাঠির খুব প্রয়োজন ছিলো। তাই কাঁকড়াপালি মানব কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।  মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আজিজার রহমান বলেন, গ্রামের যুবকদের নিয়ে আমাদের এই মানব কল্যাণ ফাউন্ডেশন সমাজের বিভিন্ন সমাজসেবা ও সমাজ কল্যাণ মূলক কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় এবারের পবিত্র মাহে রমজান মাসে কুরআনুল মাজিদ শিক্ষা কার্যক্রম চালু করেছিলাম। সেখানে ক্ষুদে শিক্ষার্থী মোঃ রিয়াদ হোসেন কুরআনুল মাজিদ শিক্ষা অর্জন করায় তাকে কোরআন শরিফ প্রদান করা হয়। এছাড়া এলাকার মুরুব্বিদের চলাচলের সুবিধার জন্য ৬ জন মুরুব্বিকে লাঠি প্রদান করা হয়। ভবিষ্যতে এই মানব কল্যাণ ফাউন্ডেশন সমাজের আরও উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ।  এসময় মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য প্রাইভেট শিক্ষক মোঃ এমদাদুল হক, মসজিদের ইমাম, রেজাউল করিম সহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে