কালীগঞ্জে ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর
| আপডেট: ২০ মার্চ, ২০২৬, ০৪:৪০ পিএম | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৪:৪০ পিএম
কালীগঞ্জে ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ
গাজীপুরের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় গাজীপুর-৫ নির্বাচনী এলাকার দুঃস্থ, হতদরিদ্র ও গরীব পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত শুকনা খাবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর নির্দেশনায় নির্বাচনী এলাকার দুস্থ, অসহায় ও দরিদ ১৫০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রেরিত ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১০০ গ্রাম মরিচের গুড়া, ১০০ গ্রাম হলুদের গুড়া ও ১০০ গ্রাম ধনিয়া গুড়ার পেকেট শুকনা খাবার হিসেবে বিতরণ করা হয়। এ ছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ ১০ লাখ টাকা, বরাদ্দকৃত ৭০০ পিস সিনথেটিক শাড়ি, ১০০ পিস থ্রি-পিস এবং ৫০ পিস হাজি রুমাল সংসদ সদস্যের দিক নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকার তৃণমূলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে