ফুলবাড়ীতে এক রাতে ৩ টি অটোরিকশা চুরি

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৬, ০৫:৪৫ পিএম
ফুলবাড়ীতে এক রাতে ৩ টি অটোরিকশা চুরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চোরেরা সরকারি অফিস, বাসা-বাড়িতে ও গোডাউন ঘরে চুরি অব্যাহত রেখেছে। পার্কিং করা মোটারসাইকেল, রান্না ঘরের ব্যবহৃত বৈদ্যুতিক পাম্প, অফিস ঘরের ফ্যান, ঘরের আসবাব পত্রাদির পর এবার গোডাউন ঘরের তালাবদ্ধ বৈদ্যুতিক সংযোগে চার্জরত ৩টিঅটোরিকশা চুরি করার চাঞ্চল্যকর ঘটনার উম্মোচন করেছে চোরেরা। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ফুলবাড়ী উপজেলা সদরের পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমমিক বিদ্যালয়ের সামনের একটি গোডাউন ঘরের তালাভেঙ্গে একসঙ্গে ৩টি অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরেরা। পরদিন শুক্রবার সকালে চার্জরত অটোরিকশা গুলো নিতে গিয়ে চালকরা দিশেহারা হন। চুরির শিকার ক্ষতিগ্রস্ত অটোরিকশার মালিকরা হলেন- ফুলবাড়ী উপজেলা সদরের পানিমাছকুটি গ্রামের নছির উদ্দিনের ছেলে এনতাদুল হক, একই গ্রামের মুকুল মিয়ার ছেলে বেলাল হোসেন, মরহুম এরফান আলীর ছেলে জায়দুল হক। এই ৩ অটোরিকশা চালকের ও তাদের পরিবারের ভাগ্যে ঈদ আনন্দ এখন ম্লান।


জানা গেছে, দীর্ঘ দিনের মতো বৃহস্পতিার রাত ৮ টার দিকে পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত গোলাম আজিজার রহমান নামের একটি গোডাউন ঘরে অটোরিকশার মালিকরা তাদের অটোরিকশা গুলো চার্জে সংযোগ দিয়ে গোডাউনের দরজায় তালা লাগিয়ে স্ব-স্ব বাড়িতে যান। ঈদের ভাড়ায় বের হবেন বলে পরদিন শুক্রবার সকালে অটোরিকশার চালকরা গোডাউন ঘরের কাছে এসে দেখেন গোডাউন ঘরের দরজা খোলা এবং একটিও অটোরিকশা ঘরে নেই। তাদের চিৎকার ও আহাজারিতে এলাকাবাসী ও গোডাউনের মালিক শামীম আজাদী ছুটে এসে দেখেন গোডাউন ঘরে লক (তালা) কাটা এবং ঘরে একটিও অটোরিকশা নেই।এ প্রসঙ্গে গোডাইন মালিক শামীম আজাদী জানান, ৩টি অটোরিকশা চুরি যাওয়ার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ফুলবাড়ী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের আলোকে থানা পুলিশের দায়িত্বরত তদন্ত অফিসার সরেজমিনের তদন্ত করেছে। এ ব্যাপারে তদন্তে আসা ফুলবাড়ী থানার এসআই নুর ইসলাম ঘটনার সত্যতা নশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি। এ চুরি এলাকার তথ্য দাতার মাধ্যমে সংঘটিত হয়েছে। আমরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। তবে  ঈদের কারনে থানায় জনবল কম থাকায় সমস্যা হচ্ছে। তিনি এ সময় সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে