ভালুকায় অগ্নিকাণ্ডে বাড়ীর ৪টি রুম পুড়ে ছাই, ক্ষতি পরিমান ১০ টাকা

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৬, ১২:১২ পিএম
ভালুকায় অগ্নিকাণ্ডে বাড়ীর ৪টি রুম পুড়ে ছাই, ক্ষতি পরিমান ১০ টাকা

ভালুকা উপজেলা পৌর সদরের ৯নং ওয়ার্ডে ফজলুল হকের বাড়ীর ৪টি রুম আগুনে পুড়ে ছাই। ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ক্ষতির পরিমান ১০ লাখ টাকা। ঘটনাটি ঘটেছে (২০ মার্চ) শুক্রবার সন্ধ্যায়।  বাড়ীর মালিক ফজলুল হক জানান,ঈদ করার জন্য সবাই গ্রামের বাড়ী চলে যায়। সন্ধায় বাড়ীতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ডাক-চিৎকার শুরু করে। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নিবানোর  চেষ্টা করে। আগুনের তীব্রতা ভেরে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।  ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসেন।

আপনার জেলার সংবাদ পড়তে