ঈদে স্মার্টফোনেই তুলুন ডিএসএলআরের মতো ছবি

এফএনএস আইটি | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৮:২৭ এএম
ঈদে স্মার্টফোনেই তুলুন ডিএসএলআরের মতো ছবি

ঈদ মানেই নতুন পোশাক, আনন্দ আর স্মৃতির মুহূর্ত ধরে রাখার সময়। অনেকের কাছে ডিএসএলআর না থাকলেও চিন্তার কিছু নেই-এখনকার স্মার্টফোন দিয়েই কিছু সহজ কৌশল মেনে চললে দারুণ মানের ছবি তোলা সম্ভব। সঠিক ব্যবহার জানলেই আপনার ছবিও হতে পারে প্রায় ডিএসএলআরের মতো।


১. আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ

ভালো ছবি তোলার জন্য প্রাকৃতিক আলো ব্যবহার করুন। সকাল বা বিকেলের নরম আলো সবচেয়ে ভালো। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত জায়গা বেছে নিন, এতে স্কিন টোন ও রঙ সুন্দর আসে।


২. লেন্স পরিষ্কার রাখুন

ফোনের ক্যামেরায় ধুলা বা আঙুলের দাগ থাকলে ছবি ঝাপসা হয়। ছবি তোলার আগে নরম কাপড় দিয়ে লেন্স মুছে নিন।


৩. গ্রিডলাইন চালু করুন

ক্যামেরার সেটিংসে ‘গ্রিড’ চালু করলে ফ্রেম সাজানো সহজ হয়। এতে ছবি আরও ব্যালান্সড ও প্রফেশনাল দেখায়।


৪. পোর্ট্রেট মোড ব্যবহার করুন

মানুষের ছবি তুলতে পোর্ট্রেট মোড ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে সাবজেক্টকে আলাদা করে ফুটিয়ে তোলে-যা ডিএসএলআরের মতো ফিল দেয়।


৫. ক্যামেরা স্থির রাখুন

ঝাপসা এড়াতে ফোন শক্ত করে ধরে ছবি তুলুন। প্রয়োজনে দুই হাতে ধরুন বা কোনো স্থির জায়গায় ভর দিন। টাইমারও কাজে আসতে পারে।


৬. জুম না করে কাছে যান

ডিজিটাল জুম ব্যবহার করলে ছবির মান কমে যায়। তাই সম্ভব হলে সাবজেক্টের কাছে গিয়ে ছবি তুলুন।


৭. এইচডিআর মোড ব্যবহার করুন

আলো-ছায়ার ভারসাম্য রাখতে ঐউজ মোড ব্যবহার করুন। এতে ছবির উজ্জ্বল ও অন্ধকার অংশগুলো ভালোভাবে ফুটে ওঠে।


৮. সামান্য এডিটিং করুন

ছবি তোলার পর ব্রাইটনেস, কনট্রাস্ট ও স্যাচুরেশন একটু ঠিক করে নিলে ছবিতে প্রফেশনাল লুক আসে।


সব মিলিয়ে, ভালো ছবি তোলার জন্য দামি ক্যামেরা নয়-সঠিক কৌশলই সবচেয়ে বড় বিষয়। এই ঈদে স্মার্টফোন দিয়েই ধরে রাখুন আপনার সেরা মুহূর্তগুলো।

আপনার জেলার সংবাদ পড়তে