সেনবাগে স্কাইরক্স মেধাবৃত্তি পরীক্ষা সনদপত্র বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৬, ০৩:৫২ পিএম
সেনবাগে স্কাইরক্স মেধাবৃত্তি পরীক্ষা সনদপত্র বিতরণ

নোয়াখালীর সেনবাগে স্কাইরক্স মেধাবৃত্তি পরীক্ষা ২৫এর সম্মনতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাস্টার মকসুদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা ও সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউ.এস (ইনক) এর সহযোগিতায় ওই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে  উপজেলার দিলদার মার্কেটস্থ রংধনু কমিউনিটি সেন্টারের সামনে বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক উপসচিব আবু নাছের টিপুর সভাপতিত্বে ও আরমান হোসেনের সঞ্চালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুডী আংশিক) আসনের এমপি সাবেক বিরোধীদলীয় চিফহুইপ জয়নুল আবদিন ফারুক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করলে সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব ড. আবু ইউসুফ। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, জে.এম.আই গ্রুপের পরিচালক গোলাম মোস্তফা, মাস্টার মকসুদুর রহমান ফাউন্ডেশনের এমডি মিজানুর রহমান,কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মকসুদুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে সভাপতি শেখ মুস্তাফিজুর রহমান, সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে  জয়নুল আবদিন ফারুক বলেন, যারা অসত্য উক্তি দিয়ে বাংলাদেশকে অতীতে বিভ্রান্ত করার করেছে, আবার এই নির্বাচনের প্রাক্কালে দেখেছি গুপ্ত কিছু লোক বাংলাদেশের মায়েদেরকে অহেতুক কতগুলো কথা বলে, ধর্মের কথা বলে আজকে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেদিকে নজন না দিয়ে বিভ্রান্ট না হওয়ার আহবান জানান। জনাব ফারুক আরো বলেন এই কাবিলপুর ইউনিয়নের উন্নয়নে সকল সড়ক, মাদ্রাসা, মোক্তব, মসজিদ ,স্কুল শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য সব ভুলে যাব।

তিনি আরো বলেন শুধু ৬টি বছর আমার নেতা তারেক রহমান যে উন্নক্ত আকাশে নিচে ইতিহাস সৃষ্টি করেছে শপথ নিয়ে যে সকল কথা বলেছে এই একমাস সাত দিনে অক্ষরে অক্ষরে কথাগুলো পালনে চেষ্টা করছে। আপনাদের সহযোগিতায় ফ্যামিলি কার্ড বিতরণ করেছে।

 তিনি আরো বলেন ঘাবড়বার কিছু নেই ইনশাআল্লাহ যে অনুভূতি নিয়ে তারেক রহমানের কৃষকের ১০ হাজার টাকা মওকুব করেছেন, খাল কাটা কর্মসূচি চালু ও কৃষি কার্ড বিতরণ অচিরেই শুরু হবে।  তিনি জনগণকে উদ্দেশ্য করে বরেন,আপনাদের অনুরোধ করবো ধৈর্য ধরুন, খাই খাই করলে করলে হবে না। জয়নুল আবদিন ফারুক বিগত আওয়ামী লীগের সরকার ও এমপিদের সমালোচনা করে বলেন, সোলারের নামে আর অর্থ অপচয় হবে না। আর এখানে অবৈধ এমপি আসবে না এখানে কিন্তু আর ব্যক্তি তারেক রহমানের আমলে জন্ম নেবে না, বিচার মানি তাল গাছ আমার এজলাসে লাথি মারা, ঈদগাহে মাডার হবে না।  এমন সরকার তারেক রহমানের নেতেৃত্বে যাত্রা শুরু হয়েছে জয়নুল আবদিন ফারুক আরো বলেন, আমি দুইজন সচিবরে সামনে ওয়াদা করে গেলাম অপচয় বন্ধ করতে হবে, আমার আর কোন লোভ নেই।  ৬ বার এমপি হয়েছি।। তিনি আরো বলেন, সমাজে মাদক মুক্ত ,শিশু কিশোর গ্যাং মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। জয়নুল আবদিন ফারুক কিশোর গ্যাং উদ্দেশ্য করে বলেন অষ্টম শ্রেণী ,নবম শ্রেণীর, দশম শ্রেণীর ও কলেজ পড়-যা শিক্ষার্থীরা স্কুল ,কলেজ ও মাদরাসায় যেতে পারে না। শিশু গ্যাং সদস্যরা তাদেরকে দেখে শীষ মারে। এদেকে প্রতিরোধ করবে কে, সমাজ লোকজন কথা বলে না, তাদেরকে ভয়, প্রতিবার করলে তারা গালি দিয়ে ও  একশ মাইল স্পিডে মোটরসাইকেল চালায়। তাই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে । তিনি বলেন,আমি আপনাদের পাশে আছি ,যদি আপনাদেরকে অপমান করে সে অপমান আমি মাথা পেতে নেব, আমি আপনাদের পাশে আছি। কিন্তু সৎ সাহস থাকলে টিপু সাহেব এবং ইউসুফ সাহেবের সামনে ওয়াদা করতে হবে আপনারা আমার পাশ্চে থাকবেন।

জয়নুল আবদিন ফারুক , নেতা কর্মীদের উদ্দেশ্যে করে বলেন , ফ্যামিলি কার্ড আসবে ইউসুফ সাহেবের ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনারা  আত্মীয়দের আগে দিবেন, পরে দিবেন দরিদ্রদের সেটা মেনে নেওয়া হবে না। আগে গরিবদের দিতে হবে। তিনি সরকারি বরাদ্দের কথা উল্লেখ করে বলেন, টি.আর আসলে আগে যেই স্কুলের ছাত্র-ছাত্রীরা যেসড়ক দিয়ে চলাচল করে ওই সড়কের উান্নয়নে বরাদ্দ দিতে হবে। যে মসজিদে আজান দেওয়ার মাইক নেই সে মসজিদে দিতে হবে, যেই মোক্তবে আল্লাহর কোরআন পড়ানো সেখানে টি,আর দিতে হবে, যে হুজুররা বেতন পায় না আগে সেখানে টি.আর বরাদ্ধ দিতে হবে। জয়নুল আবদিন ফািরুক সকলকে উদ্দেশ্য করে বলেন, আসুন সবাই মিলে কিশোর গ্যাংকে প্রতিরোধ করি, মাদক সেবীদের প্রতিরোধ করি। তিনি পুলিশের প্রতি ইঙ্গিত করে বলেন যদি পুলিশ স্বচ্ছ থাকে তাহলে মাদক সেবী ও শিশু গ্যাংকের সদস্যদের ধরতে দুই মিনিট সময় লাগে। তিনি বলেন একদিন সন্ধ্যায় সিভিল ড্রেসে এসে দোকানে বসে থাকেন, পরিচয় দিবেন না, সন্ধ্যার পর রাস্তায় , কোন দোকানের মোড়ে মোড়ে  বসে গাজা খায় ইয়াবা ট্যাবলেট খায় বাহির করতে পুলিশের দুই মিনিট লাগে। জয়নুল আবদিন ফারুক আরো বলেন, ফারুক সাহেবের কেউ নেই, মেয়েরা বড় হয়ে গেছে। আমি কিরো গ্যাং মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান শুরু করব এ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। জয়নুল আবদিন ফারুক দলীয় নেতাদরে উদ্দেশ্য করে বলেন, কিশোর গ্যাং ও মাদক সেবীদেরর ধরলে বইলেনা  তারা  অমুক নেতার ভাতিজা ,এ ধরনের তকদির যারা করবেন তাদেরকে দল থেকে বাহির করে দেওয়া হবে

আপনার জেলার সংবাদ পড়তে