কিশোরগঞ্জের শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল ফিতরের জামাত গত ২১ মার্চ শনিবার সকাল ১০টায় প্রায় ৭ লক্ষ মুসল্লি এই নামাজে অংশগ্রহণ করেন। এই জামাতে ইমামতি করেন, বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ধর্মীয় ভাব গাম্বীর্য ও কঠুর নিরাপত্তার মধ্য দিয়ে এই জামাত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ্ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা জানান, দেশ-বিদেশ থেকে এই জামাতে কয়েক লক্ষ মুসল্লি অংশগ্রহণ করেন। পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের পতিমন্ত্রী-সিআইপি শরিফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম জেলা প্রসাশক খালেদ সাইফুল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এই জামাতে অংশগ্রহণ করেন। মুসল্লিদের ভিরে কানায় কানায় ভরে উঠে ঈদগাহ্ ময়দান। ঈদের নামাজের মোনাজাতে মুসল্লি দেশের শান্তি সমৃদ্ধি ও দেশের মানুসের সুস্থতা কামনা করেন। কিশোরগঞ্জ ছাড়া ও দেশের আশে-পাশের জেলা সমূহের বিভিন্ন এলাকা থেকে আসেন প্রায় ৭ লক্ষাধিক মুসল্লি। ঈদগাহ্ পরিচালনা কমিটির সভাপতি, জেলা প্রশাসক আসলাম মোল্লা বলেন, শোলাকিয়া ঈদগাহ্ েনামাজের জন্য দুটি স্পেশাল ট্রেন কিশোরগঞ্জে আসে। তিনি জানান কিশোরগঞ্জের পূর্ব প্রান্তে নরসন্ধ্যা তীর গেসে প্রায় সাড়ে ৬ একর জমির উপর শোলাকিয়া ঈদগাহ্ ময়দান। মুসল্লিরা এই ময়দানে দলে দলে প্রবেশ করেন ও সুশৃঙ্খল পরিবেশে নামাজ আদায় করেন বলে তিনি সংবাদ কর্মীদের নিশ্চিত করেন।