সকল সংশয়ের অবসান হোক,শুরু হোক মিলনের আহবান। সকলের মনে বাজুক একই সুর। এক সাথে চল বহুদূর এই শ্লোগানকে বুকে লালন করে নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের এস,এস,সি ব্যাচ-২০০২ এর পূনঃমিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রামপুরস্থ্য নিরিবিলি পিকনিক স্পটে রবিবার দুপুরে পুনঃমিলনী উপলক্ষে স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ কাদেরুজ্জামান। পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর শরীফ আল মারুফ। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক প্রভাত কুমার বিশ্বাস, সিনিয়র শিক্ষক বাবু অমলেন্দু চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক মোঃ হাসানুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ মুরাদুদ্দৌলা, প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান, শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। আয়োজকরা জানায়, ২০২৭ সালে এই ব্যাচের ২৫ বছর পূর্ণ উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। এ জন্যে একটি কমিটি ঘোষণা করা হয়েছে কমিটির মুখপাত্র আহমেদ হুসাইন (মিঠুন)। সভাপতি মোঃ কাদেরুজ্জামান, সহ সভাপতি মোঃ মনি হাসান, সহ সভাপতি কাজী রাজীব হাসান,সহ সভাপতি মোঃ ইমামুল হক মিন্টু, সাধারন সম্পাদক শরীফ এনামুল হক, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তনু, সহ-সাংগঠনিক সম্পাদকঃ এস, এম শাহিন উদ্দিন, ট্রেজার সম্পাদক বি, এম শরীফুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুজন দাস, স্বাস্থ্য সম্পাদক আনিচুজ্জামান (শান্ত), ক্রীড়া সম্পাদক মোঃ সবুজ শেখ, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ রাহীদ খান, আইন ও নিরাপত্তা সম্পাদক সৌমেন ঘোষ, সহ আইন ও নিরাপত্তা সম্পাদক আসিফুজ্জামান জিকো, বিদ্যালয় সমন্বয় সম্পাদক কাজী আল মামুন, উপদেষ্টা মণ্ডলী শফিক আহমেদ খান(শিমুল), মেসবাহউদ্দিন, শরীফ আল মারুফ (ফাহাদ), তারেক আজিজ, শুভ্র সৈকত বিশ্বাস,আহমেদ গিয়াস বুরহান(পাভেল),নির্বাহী সদস্য আল আমিন (মিলন),রকি ইসলাম, সৈয়দ রাজু, সজল দাস, মাহামুদ, হারান চন্দ্র, রঞ্জন রায়, রাজু আহমেদ, চঞ্চল, এসএম ইমরান, তুষার, কামরুল ইসলাম।