ঈদের ছুটিতেও কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের সেবা চলমান

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ১০:৪৫ এএম
ঈদের ছুটিতেও কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের সেবা চলমান

পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতেও কিশোরগন্জ পরিবার পরিকল্পনা বিভাগের জরুরী সেবা চলমান ছিলো। কিশোরগঞ্জ জেলায় গত ১৭ মার্চ থেকে ২৩ মাচ পর্যন্ত  ঈদ উল ফিতের বন্ধের মধ্যেও মা ও শিশু কল্যান কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে মোট ৩১ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।মা ও শিশু কল্যান কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে আগত গর্ভবতী মায়ের গর্ভকালীন সেবা প্রদান করা হয়।তার পাশাপাশি প্রসবোত্তর সেবা, কিশোর কিশোরীদের সেবা সহ অন্যান্য সকল সেবা নিয়মিত প্রদান করা হয়েছে বলে জানা যায়। কিশোরগঞ্জ মা ও শিশু কল্যান কেন্দ্রে -১৪টি, তাড়াইলে- ২ টি,কটিয়াদী উপজেলার  আচমিতা  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নরমাল ডেলিভারি হয়েছে - ৪ টি,মুমুরদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নরমাল ডেলিভারি হয়েছে - ৪ টি সহ মোট ৯ টি, ভৈরবের শিবপুরে ৫ টি, কালিকা প্রসাদে -১ টি,  মোট নরমাল ডেলিভারী হয়েছে ৩১টি। কিশোরগঞ্জ সদরের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) এবং কিশোরগঞ্জ মা ও শিশু কল্যান কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা ডা: মো: সাইদুল হাসান জানান, পবিত্র ঈদ উল আযহার ছুটি চলাকালীন সময়ে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক স্যারের নির্দেশনা মোতাবেক কিশোরগঞ্জ জেলার সকল সেবাকেন্দ্র সমূহে নিরাপদ প্রসবসেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা, গর্ভকালীন চেক-আপ ও গর্ভ-পরবর্তী চেক-আপ এর সকল প্রস্তুতি ছিলো। কিশোরগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা কিশোরগঞ্জ জেলার পরিবার পরিকল্পনা বিভাগীয় সকল সেবা কেন্দ্রে সেবা দান অব্যাহত রাখি। প্রান্তিক জনগোষ্ঠীর প্রসব সেবা প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপের ফলে ঈদের ছুটি কালীন সময়ে ৩১ জন গর্ভবতী মা কে, আমাদের সেবাকেন্দ্রে নিরাপদ প্রসব সেবা দেয়া হয়েছে।এছাড়াও গর্ভকালীন সেবা প্রসবোত্তর সেবা, কিশোর কিশোরীদের সেবা সহ অন্যান্য সকল সেবা নিয়মিত প্রদান করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে