যশোরের ঝিকরগাছায় মাদক কারবারীর হাতে এক পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায়২ জনকে আসামী করে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার (২২ মার্চ) গভীর রাতে এএসআই আজিজুর রহমান ও কনস্টেবল মিজানুর রহমান রিয়াজুলের দোকানে অভিযান চালায়। কোন মাদক উদ্ধার না হলে রিয়াজুলকে আটকের চেষ্টা চালালে ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল মিজানুর রহমান ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় ঝিকরগাছা থানায় (২২ মার্চ) শনিবার রাতে দু‘জনকে আসামি করে মামলা হয়। আসামীরা হলেন- আটক নাজিরুল (২২) ওই গ্রামের খায়রুল ইসলামের ছেলে ও আয়ুব হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম। আহত পুলিশ সদস্য মিজানুর রহমান যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজামাল এ ঘটনা সত্যতা স্বীকার করেছেন।