কালীগঞ্জে

বোতলে পেট্রোল-ডিজেল বিক্রি করায় ২ ব্যবসায়িকে জরিমানা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ১১:১৫ এএম
বোতলে পেট্রোল-ডিজেল বিক্রি করায় ২ ব্যবসায়িকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে আমতলা বাজারে অবৈধ ভাবে পেট্রোল-ডিজেল বোতলে ভরে বেশি মুল্যে বিক্রয় করায় দুই মুদি ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের তথ্য অনুযায়ী, দুই ব্যবসায়ী বোতলে পেট্রোল ভরে প্রতি লিটার ২০০ টাকা ও ডিজেল প্রতি লিটার ২০০ টাকা করে বিক্রয় করে আসছিল। এই দুই ব্যবসায়ী বাজারে কোন তেল পাম্পে তেল নেই বলে প্রচার কের ২০০ টাকা করে প্রতি লিটার তেল বিক্রি করছিল।  এমন তথ্যের ভিক্তিতে সোমবার বিকাল ৪ টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমতলা বাজারের দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা হয়। একই সাথে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করা হয়। একই সাথে উপজেলার ফিলিং স্টেশন গুলোও তদারকি করে সঠিক দামে তেল বিক্রয়ের নির্দেশনা প্রদান করেন নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ।  এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন এ দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার সময় ব্যারেলে তেল মজুদের প্রমান মিলেছে। সাথে পেট্রোল ও ডিজেল প্রতি লিটার ২০০ টাকা করে বিক্রয় করায় তাদের অর্থদন্ড করা হয়েছে। সিন্ডিকেট তৈরী করে তেলের দাম বাড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। প্রয়োজনে আর ও কঠোর ব্যবস্ধা গ্রহন করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে