সাতক্ষীরায় বিশ্ব যক্ষা দিবস পালিত

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০২:০৪ পিএম
সাতক্ষীরায় বিশ্ব যক্ষা দিবস পালিত

 ‘আমরা যক্ষা নির্মূল করতে পারি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফরহাদ জামিল, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মাহবুবর রহমান, এমওডিসি ডাঃ জয়ন্ত সরকার ও এমওসিএস ডাঃ ইসমত জাহান সুমনা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থপেডিকস) ডাঃ মোঃ হাবিবুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আব্দুর রহমান।

সভায় বক্তারা যক্ষা প্রতিরোধে দ্রুত রোগ শনাক্তকরণ ও নিয়মিত চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেন। কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত থেকে যক্ষা নির্মূলে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে