ঝিনাইদহে মন্দিরের গাছ কাটার অভিযোগ বিএনপিকর্মীর বিরুদ্ধে

এফএনএস (মহেশপুর, ঝিনাইদহ) :
| আপডেট: ২৪ মার্চ, ২০২৬, ০৪:৪৫ পিএম | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০২:৪৩ পিএম
ঝিনাইদহে মন্দিরের গাছ কাটার অভিযোগ বিএনপিকর্মীর বিরুদ্ধে

ঝিনাইদহের মহেশপুরে মন্দিরের মেহগনী ও কদম গাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে সৈকত কুমার খাঁ নামে এক বিএনপিকর্মীর বিরুদ্ধে। এমন অভিযোন নিয়ে থানায় লিখিত দিয়েছেন ওই মন্দিরের সাধারন সম্পাদক প্রবীর কুমার দাস। থানায় করায় অভিযোগে বলা হয়েছে, মহেশপুর পৌর শহরের বাজার পাড়ার মৃত কমলেস চন্দ্র খাঁ আকালের ছেলে সৈকত কুমার খাঁ ছট্ট (৪৫) ১০ থেকে ১২ জনকে সাথে নিয়ে মহেশপুর শহরের অবস্থিত শ্রী শ্রী রাধা বল্লভ দেব বিগ্রহ চত্তরে থাকা গাছগুলো জোারপূর্বক কেটে ফেলে। 

অীভযোগে উল্লেখ করা হয়,  গেল ৬ মার্চ দুপুরে সৈকম কুমার খাঁর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি স্বসস্ত্র দল জোর পূর্বক চারটি মেহগনী গাছ ও তিনাট কদম গাছ কেটে ফেলে। পরে বিষয়টি জানাজানি হলে তারা গাছ ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।  গেল ১৪ মার্চ তিনি এ অভিযোগটি করেন। 

মন্দিরের সাধারন সম্পাদক প্রবীর কুমার দাস জানান, মন্দীরের জমির একটি অংশ নিয়ে বহুদনি ধরে ঝামেলা চলে আসছে। সম্প্রতি সৈকত কুমার খাঁ গাছগুলোর তার জমিতে দাবি করে কেটে ফেলে। পরে জানাজানি হলে গাছ রেখে চলে যান। বর্তমানে বিষয়টি নিরোসনে উভয় পক্ষের আলোচনা চলছে। আশা করি সমাধান হয়ে যাবে, তাই নিউজটি না করার জন্য পরামর্ম দেন তিনি। 

এদিকে মহেশপুর থানার ওসি জানান, গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করবেন বলে জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে