চাঁদপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা জামায়াতের আইন বিভাগের

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৩:০১ পিএম
চাঁদপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা জামায়াতের আইন বিভাগের

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর আইনজীবী বিভাগের উদ্যোগে ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ, গাউন বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে শহরের চেয়ারম্যানঘাট ইউরেশিয়া চাইনিজ রেস্টুরেন্টের কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের কাজের মাধ্যমে কোন বিচারপ্রার্থী যাতে কষ্ট না পায় সে বিষয়ে সতর্ক থাকবেন। কারণ একজন মানুষ কোনভাবে আপনার ব্যবহারে ব্যাথিত হলে সেটি মনে রাখবে। আপনারা সত্য বিষয়টি সত্য হিসেবে বিচারকের সামনে উপস্থাপন করবেন।

তিনি কুরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন, তোমরা যেনে বুঝে সঠিকের সাথে বেঠিক মিলিয়ে দিও না। উদাহরণ দিয়ে  বলেন, একজন ব্যবসায়ীর মূলধন হচ্ছে সততা। ঠিক আইনজীবীদের জন্য সততা এবং মার্জিত ব্যবহার হচ্ছে মূলধন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারী মো. শাহজাহান মিয়া, শহর আমির মো. শাহজাহান খান, সিনিয়র আইনজীবী আবুল খায়ের মো. সালেহ ও আবদুল কাদের খান।

সভাপতিত্ব করেন জামায়াতের আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট মো. মামুন হোসেন মিয়াজী এবং যৌথ সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মহিউদ্দিন ফাহাদ ও কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম রনি।

নবীন আইনজীবীদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট আবু বকর খান, তাজুল ইসলাম সোহাগ ও শাহিদা আক্তার।

অ্যাডভোকেট মো. ইমাম হোসাইন ও তানভীর আহমেদসহ অন্যান্য আইনজীবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক নবীন আইনজবীদের হাতে ফুল ও গাউন তুলেদেন জামায়াত নেতারা।

উল্লেখ্য, এ বছর চাঁদপুর জেলায় আইনজীবী হিসেবে ৭৩জন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে