নড়াইলে সাংবাদিকের বাসায় স্বর্ণালংকারসহ নগদ অর্থ চুরি

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৩:১১ পিএম
নড়াইলে সাংবাদিকের বাসায় স্বর্ণালংকারসহ নগদ অর্থ চুরি

‎পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সপরিবারে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সাংবাদিক খাইরুল ইসলাম চৌধুরী। এই সুযোগে তার ভাড়া বাসায় দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় তিন লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে।

‎শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক খাইরুল ইসলাম এনটিভি অনলাইনের কালিয়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক খোলা কাগজের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আপনার জেলার সংবাদ পড়তে