বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। "ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত" এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের আনন্দপুর মোড়ে নিজস্ব কার্যালয়ে নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন শাখার কর্মীদের নিয়ে এ সম্মেলন ও ঈদ পূর্ণিমলনীর আয়োজন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আবদুস ছাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, কেন্দ্রীয় কমিটির সাবেক শুরার সদস্য ও জেলা শাখার সহ সভাপতি মাওলানা মোহাম্মদ সামছুদ্দিন ,বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম কাসেমী,উপদেষ্টা মাওলানা হোসাইন আহমেদ খান,বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী,সহ-সভাপতি মাওলানা মোজাহিদুল ইসলাম,সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন খান।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাজী আনোয়ার হোসাইন,মাওলানা ইসমাইল হোসেন বুখারি,সাংগঠনিক সম্পাদক মাওলানা আমীর আহমদ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি সাইদুর রহমান ও মুফতি সাইফুল ইসলাম, মুফতি আবু মুসা আল-মুতাঈদ, মাওলানা আজহারুল ইসলাম, মুফতি সফি উদ্দিন,মাওলানা যোবায়ের আহমেদ,ক্বারী নুর আহমেদ,মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন,মাওলানা জামাল উদ্দিনসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।
পরে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।