বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবেশীর গাছ ঝড়ে ভেঙে পরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আহত হয়েছেন। এসময় গোয়াল ঘরে থাকা একটি গাভীও আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে প্রতিবেশী শাখাওয়াত ভাট্টির রোপনকৃত আকাশ মনি গাছ শুক্রবার বিকেলে ঝড়ে ভেঙে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভাট্টির বাড়ির দক্ষিণ পাশে দোচালা গোয়াল ঘরের উপর পরে।
এসময় গোয়াল ঘরে তিনটি গাভী ছিল। বীর মুক্তিযোদ্ধা রহমান ভাট্টির স্ত্রী জাহানারা বেগম গোয়াল ঘরে গাভীগুলো বাঁধছিলেন। গাছ ভেঙে পরে জাহানারা বেগম আহত হয়। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আতংকে গাভীগুলো ছোটাছুটি করার ফলে একটি গাভীও আহত হয়।
বীর মুক্তিযোদ্ধা রহমান ভাট্টি বলেন, ঝড়ের সময় দুর-সম্পর্কের চাচাতে ভাই সাখাওয়াত ভাট্টির রোপন করা গাছ আমার গোয়াল ঘরের উপর ভেঙে পরে। এতে আমার স্ত্রী ও একটি গাভী আহত হয় এবং গোয়াল ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।