পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের অবসরোত্তর দোয়া

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৫:৪৭ পিএম
পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় দুই শিক্ষকের অবসরোত্তর দোয়া

রাজবাড়ীর পাংশায় অবস্থিত পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্রাহিম এবং সহকারী শিক্ষক (অব.) আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিক-এর অবসরোত্তর দোয়া ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মো. আবু জায়েদ এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মো. জুনাইদ সিদ্দিকী।

পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষক। অথচ সেই শিক্ষকদের প্রতি রাষ্ট্রের নজর তুলনামূলকভাবে কম। আমাদের মোট বাজেটের মাত্র ২ শতাংশ শিক্ষাখাতে ব্যয় করা হয়, যেখানে অন্যান্য দেশে এ খাতে বরাদ্দ আরও বেশি।

তিনি বলেন, বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ ২ শতাংশ থেকে বাড়িয়ে অন্তত ৫ শতাংশে উন্নীত করা উচিত। এতে শিক্ষাখাতের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে এবং সামগ্রিকভাবে এ খাতের আরও উন্নয়ন নিশ্চিত করা যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হযরত মাওলানা মাসুদ রানা।

প্রধান অতিথি অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন এবং তাঁদের কর্মময় জীবনের অবদান তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবু বকর সিদ্দিকি, গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. নুরুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত সরদার এবং মাদ্রাসার সাবেক শিক্ষক মীর মো. আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মির্জা মুসআব মোহাম্মাদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিশ্বাস, জুবাইদা তাবাসসুম ও তৌফানুনেছা- এই চারজন শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফেজ মো. আল আমিন এবং শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মাদ নূর আলম হোসেন।

অধ্যক্ষদের মধ্যে বক্তব্য রাখেন জয়কৃষ্ণপুর মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. ইয়াছির আরাফাত এবং পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাঈদ আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন সদ্য বিদায়ী অধ্যক্ষ হযরত মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম এবং সহকারী শিক্ষক (অব.) হযরত মাওলানা আবু বকর সিদ্দিক।

বিদায়ী মুহূর্তে বক্তারা দুই শিক্ষকের দীর্ঘ শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে সঞ্চালনা ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মো. রুহুল আমিন।

এসময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে