শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়ারী আটক

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৫:৫০ পিএম
শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জুয়ারী আটক

গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হেতামপুরগ্রামের মধ্যে  আসাদ নামের এক ব্যক্তির চায়ের দোকান থেকে সাতজন জুয়ারি কে আটক করেছে।    আটককৃতদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯'শ ৪০ টাকা জব্দ করেন।

আটককৃতরা হলেন, হেতামপুর গ্রামের  নুর ইসলামের ছেলে  শাহাবুদ্দিন (৩৮), বিশ্বজিৎ শিকদারের ছেলে   বিকর্ন শিকদার (২৬), ও পাঠানপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে  আসাদ (৩৩), মজিবর শেখের ছেলে  মোঃ ইউসুফ শেখ (৪৫),  এবং সোন্দাহ গ্রামের আলতা পেজনের ছেলে  মোঃ পলাশ (৪৮) সহ ৭জন জুয়ারি কে আটক করে। 

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোলয়া জানান, হেতামপুর এলাকা থেকে ৭ জন জুয়ারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।