চট্টগ্রামের রাউজান উপজেলার মঙ্গলখালী কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া, বিগত বছরের ও চলতি বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের কর আপিল আদালতের প্রাক্তন প্রেসিডেন্ট এবং মঙ্গলখালী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান এফসিএ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মঙ্গলখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ জমির উদ্দীন। এসময় বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির উদ্দিন এবং অর্থ সম্পাদক মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দাতা সদস্য হাজী আবুল বশর, উপদেষ্টা সদস্য মোহাম্মদ নুরুল আজিম সওদাগর, মোহাম্মদ লিয়াকত আলী, আব্দুল মোনাফ কোম্পানি, প্রবাসী সদস্য হেলাল উদ্দিন বাদল, সবুর উদ্দিন, মো. জসিম উদ্দিন এবং সাধারণ সদস্য হাফেজ মো. মহিউদ্দিনসহ স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলখালী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।