রাউজানে ছৈয়দ আউলিয়া জামে মসজিদে সাধারণ সভা ও সম্মাননা প্রদান

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৫:৫৬ পিএম
রাউজানে ছৈয়দ আউলিয়া জামে মসজিদে সাধারণ সভা ও সম্মাননা প্রদান

চট্টগ্রামের রাউজানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ছৈয়দ আউলিয়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে সাধারণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে ছৈয়দ আউলিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আলহাজ্ব ছৈয়দ মনছুর আলমের সভাপতিত্বে সভায় মসজিদের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং দ্রুত নতুন ভবন নির্মাণ কাজ শুরু করার প্রস্তাব গৃহীত হয়। উপস্থিত মুসল্লিদের সর্বসম্মতিতে আগামী দুই বছরের জন্য বর্তমান কমিটিকেই পুনরায় দায়িত্ব প্রদান করা হয়। সভায় মসজিদ ও সমাজের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে দীর্ঘদিন খুতবা প্রদান ও সামাজিক অবদানের জন্য মুফতি আবদুস সবুর খাঁন, সমাজসেবায় অবদানের জন্য ছৈয়দ কুতুব উদ্দিন এবং ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে অবদানের জন্য ছৈয়দ শাকিল হাকিমকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া দায়িত্ব পালনে আন্তরিকতার জন্য নির্বাহী সদস্য ছৈয়দ মুহাম্মদ তাসিফ, ছৈয়দ মুহাম্মদ সায়মন, ছৈয়দ মুহাম্মদ মোহছেন, মুহাম্মদ মুনতাসির মুরাদ এবং মুহাম্মদ আরমান হোসেন রাকিবকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম জোরদারে সকলের সহযোগিতা কামনা করেন।

 

আপনার জেলার সংবাদ পড়তে