রাউজানে ত্রিরত্ন বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

এফএনএস (তৈয়ব চৌধুরী; রাউজান, চট্টগ্রাম) :
| আপডেট: ২৪ মার্চ, ২০২৬, ০৫:৫৭ পিএম | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৫:৫৭ পিএম
রাউজানে ত্রিরত্ন বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর জয়নগরে নবপ্রতিষ্ঠিত উত্তর জয়নগর ত্রিরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বুদ্ধ প্রতিবিম্বের অভিষেক, ভূমিদান, অষ্টপরিস্কারসহ সংঘদান এবং বিহারের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার সূচনা হয় সকালে বুদ্ধ প্রতিবিম্বের অভিষেকের মাধ্যমে। পরবর্তীতে নবনির্মিতব্য বিহারের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। এসময় উপস্থিত ভিক্ষুসংঘ জগতের সকল প্রাণীর সুখ, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা ও সূত্রপাঠ করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাসনসুহৃদ জ্ঞানবংশ মহাথের। প্রধান অতিথি হিসেবে ভদন্ত করুণাবংশ থের, প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে ভদন্ত দীপংকর থের এবং মুখ্য ধর্মালোচক হিসেবে কর্মবীর দেবমিত্র মহাথের উপস্থিত ছিলেন। এছাড়াও সদ্ধর্ম দেশক হিসেবে ভদন্ত দেবমিত্র থের, সংঘরত্ন থের, জয়শ্রী ভিক্ষু, করুণানন্দ ভিক্ষু ও লোকানন্দ ভিক্ষু ধর্মীয় আলোচনা প্রদান করেন। অনুষ্ঠানে বিহারের ভূমিদাতা জয়দত্ত বড়ুয়া, সুজিত বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, দোলন বড়ুয়া, দীপক বড়ুয়া ও সুজিত বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি কীর্তনীয়া ও কীর্তনগুরু বিজয় বড়ুয়াকেও সম্মাননা জানানো হয়। প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু পান্না লাল বড়ুয়া। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন নয়ন বড়ুয়া, প্রিয়লাল বড়ুয়া, মাস্টার দীপন কান্তি বড়ুয়া, রাউজান থানার এসআই বাবু মনতোষ চাকমা, ৭নং সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মহরম মিয়া, ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আবু জাফর, ৭নং ওয়ার্ড বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ওসমান গণি, ওয়ার্ড বিএনপির সদস্য মো. আজিজুর রহমান ও মো. মোজাম্মেল। প্রকৌশলী অনুপম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজদীপ শ্রমণ, ঝুন্টু বড়ুয়া, মনমোহন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, পিংকু বড়ুয়া, প্রকৌশলী প্রজেশ বড়ুয়া, রিমন বড়ুয়া প্রমুখ। পরিশেষে বিশ্বশান্তি ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় পুণ্য অনুমোদনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে