বগুড়া-৬ উপ নির্বাচন

ধানের শীষের পক্ষে জোর প্রচারণা চালালেন আহসান হাবীব মমি

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৬:১৩ পিএম
ধানের শীষের পক্ষে জোর প্রচারণা চালালেন আহসান হাবীব মমি

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার শহরের ৩ নং ওয়ার্ড এলাকায় এই প্রচারণায় নেতৃত্ব দেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি।

প্রচারণা চলাকালে তিনি স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রেজাউল করিম বাদশাকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, এলাকার উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই।

বগুড়া সদর -৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রত্যেক ভোটারদের কাছে ভোট চেয়ে সেই সাথে জনাব তারেক রহমানের জন্য দোয়া, তার পরিবারের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বাংলাদেশের মানুষের আশা, ভরসা, স্বপ্ন ও অধিকার প্রতিষ্ঠার প্রতীকের নাম ধানের শীষ বললেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। তিনি আরও বলেন জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে বাদশা ভাইয়ের ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগর নিয়মিত কর্মসূচি হিসেবে দোয়া মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। আগামী ৯ই এপ্রিল পর্যন্ত অর্থাৎ ভোটের দিন পর্যন্ত এই প্রচারণা চালিয়ে যাবেন। ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মেফতা আল রশিদ মিলটন এর সভাপতিত্বে প্রচার কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন মোনারুল ইসলাম সহসভাপতি শহর যুবদল, জাহিদ হোসেন সহ সাধারণ সম্পাদক শহর যুবদল, ওমাইদুল হাবীব মিম সহ সাধারণ সম্পাদক শহর যুবদল, ওয়াসীম রেজা প্রচার সম্পাদক শহর যুবদল,শাহেদ আলী সহ প্রচার সম্পাদক শহর যুবদল,সুজিত জয়সোয়াল সদস্য শহর যুবদল, মিনারুল হোসেন সাকু শহর যুবদল, মোঃ ফাহিম পশু পালন বিষয়ক সম্পাদক, মো: রুবেল যুবদল নেতা, উক্ত প্রচারণায় আরো উপস্থিত শাহিনুর ইসলাম শাহিন সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড, মোঃ বায়তুল্লাহ শেখ সভাপতি ৪ নং ওয়ার্ড, মোঃ রোকন সভাপতি, আশিস, ৬ নং ওয়ার্ড সদস্য, ফয়সাল সভাপতি ৯ নং ওয়ার্ড, রবিউল ১৯ নং ওয়ার্ড, রনি মিয়া সদস্য ,শহর যুবদলের সদস্য জিতু, স্বাধীন, রাইম হাসান, সুলতান, রোমান, বুলবুল , শিহাব, রাতিন, আইনুল শেখ ৫ নং ওয়ার্ড সভাপতি, মোখলেস দুই নং ওয়ার্ড,কালাম তিন নং ওয়ার্ড, তৌহিদ ১৫ নং ওয়ার্ড, রিপন ১৩ নং ওয়ার্ড, রনি ২ নং ওয়ার্ড, প্রচারণের শেষের দিকে স্থানীয় বাজার, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং আগামী ৯ই এপ্রিল সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ধানের শীষ প্রতীকে‌ রেজাউল করিম বাদশা ভাইকে ভোট দিয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে