ঈদের আনন্দ শেষ করে বাড়িতে আসা মানুষজন আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছে।
চাঁদপুর থেকে ঢাকা নারায়ণগঞ্জ, ফেণি- চট্টগ্রামসহ বিভিন্নস্থানে ফিরতে লঞ্চ,বাস ও ট্রেনকে বেছে নেয়ায় মানুষ যাত্রীচাপ অনেকটাই বেড়েছে।সেসুবাদে লঞ্চঘাটে যাত্রী চাপ বৃদ্ধি পেয়েছে। আর এটা আগামী কয়দিনে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পর আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।তবে ঘাট ও পরিবহনসেবায় শৃঙ্খলা রক্ষায় সতর্ক বিআইডব্লিউটিএ।মঙ্গলবার ২৪ মার্চ দুপুরে লঞ্চঘাটে এসব তথ্য উঠে আসে। ঘাটসূত্র জানান, এদিন চাঁদপুর থেকে ঢাকা ৭টি, চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ৮টি লঞ্চ গিয়েছে। যাত্রীর চাপ সামলাতে স্পেশাল লঞ্চেরও ব্যবস্থা রাখা হয়েছে।
যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষ। তাই নাড়ির টান ছেড়ে এখন কর্মস্থলে ফিরতে হচ্ছে। আর আরামদায়ক নিরাপদ যাত্রা হিসেবেই লঞ্চকে বেছে নিয়েছি। তবে এবার পকেটমার বা মলম পার্টির কোন বিষয় ছিলোনা। আর ভাড়াও বেশি নেয়া হয়নি। তাই অনেকটা ভয়হীনভাবেই যাত্রা করছি এটাই ভালো লাগছে।
চাঁদপুর বিআইডব্লিউটিএ এর উপপরিচালক(ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, আজ থেকে যাত্রীচাপ বেড়েছে। অনেকে স্বাধীনতা দিবসের ছুটি কাটিয়ে ফিরবে। তাই এ কয়দিন যাত্রী আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ারসার্ভিসসহ আমরা বন্দরের লোকজন ও আরও যারা রয়েছে সবাই যাত্রী চাপ সামলাতে সতর্ক রয়েছি। তাড়াহুড়ো করতে লঞ্চে উঠা রোধ করা এবং লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না হয় সে বিষয়গুলো দারুনভাবে পর্যবেক্ষণ করছি। সবাই যাতে নিরাপদে গন্তব্যে লঞ্চযাত্রা করতে পারে সেদিকে সর্বোচ্চ নজরদারি রাখা হয়েছে।
এদিকে,লঞ্চ ঘাট পার্কিং স্থানে অটো ও সিএনজি চালকদের নিয়ন্ত্রণে তৎপর চাঁদপুর নৌ পুলিশ।