ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জ্বালানি তেলের সংকটে দুইটি পেট্রোল পাম্প বন্ধ ভোগান্তি চরমে। জ্বালানি তেলের সংকট ক্রমেই প্রকট রূপ নিচ্ছে। ঈদের ছুটিতে ডিপো থেকে তেল সরবরাহ না পাওয়ায় ফুলবাড়ীয়ায় ২টি পেট্রোল পাম্প 'বন্ধ' বা 'তেল নেই' নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
ফুলবাড়ীয়ায় ২টি পেট্রোল পাম্পে বন্ধ রাখা হয়েছে।
দেখা গেছে, ফুলবাড়ীয়া ডিলার পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড লাহরি পাড়া ফুলবাড়িয়া কর্মরত ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার তেল না থাকায় পাম বন্ধ করে দেওয়া হয়েছে।
মেসার্স ইসলাম ফিলিং স্টেশন ডিলার যমুনা অয়েল কোং লিঃ ভালুকজান বাজার ফুলবাড়ীয়া।
বৃহস্পতিবার ১৬/০৩/২৬ বেলা ২ ঘটিকা পর্যন্ত খোলা ছিল তারপর থেকে আজ সোমবার পর্যন্ত বন্ধ রয়েছে।
পাম্প এর ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, তেলের জন্য গাড়ি পাঠানো হয়েছে পেট্রোল,,অকটেল, ডিজেল পাওয়া গেলে আবার খুলে দেওয়া হবে। পাম্পে কখন তেল আসবে সে ব্যাপারে তাদের জানা নাই।
জরুরি কাজে কিংবা বেড়ানোর উদ্দেশ্যে যারা গাড়ি নিয়ে বের হয়েছেন, তারা দুইটি পাম্প ঘুরে তেল না পেয়ে হতাশা ও ক্ষোভ নিয়ে নিজ ঠিকানায় ফিরেছেন। কিছু যানবাহন তেল একেবারে ফুরিয়ে যাওয়ায় লোকজন নিয়ে ধাক্কা দিয়ে গন্তব্যে নিতে দেখা গেছে।
জ্বালানি তেলের সংকটে অনেকের ঈদে পর বেড়ানোর চিন্তা বাদ দিতে হয়েছে। জ্বালানির জন্য এই হাহাকার কখন শেষ হবে তা কেউ বলতে পারছেন না। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য যানবাহন পাওয়া যাবে কি না, তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
ডিজেল সরবরাহ না পেলে বাস চলাচলে সংকট ও অচলায়তন সৃষ্টি হতে পারে। ঈদে গ্রামে আসা হাজার হাজার মানুষ শহরে ফিরতে প্রয়োজনীয় যানবাহন পাবেন কি না, সে অনিশ্চয়তাও বাড়ছে