ফরহাদাবাদে প্রবাসীর বসত ঘরে জানালায় ফুটো করে পর্যবেক্ষণ

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৪ মার্চ, ২০২৬, ০৭:৩৬ পিএম
ফরহাদাবাদে প্রবাসীর বসত ঘরে জানালায় ফুটো করে পর্যবেক্ষণ

চট্টগ্রামের হাটহাজারীতে  এক প্রবাসীর বসত ঘরের জানালায় ফুটো করে ভাড়াটিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করার অভিযোগ উঠেছে। এতে করে কথিত ভাড়াটিয়া জানমালের ক্ষয়ক্ষতি আশংকা প্রকাশ প্রকাশ করা হচ্ছে। উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউসুফ চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সংবাদ প্রকাশ। এই ঘটনায় প্রবাসীর ভাগিনা নাজিম উদ্দীন বাদী হয়ে থানার পাঁচ জনের নামোল্লেখ করে অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিবাদিদের ডেকে ফুটো করা জানালা মেরামত করে দেওয়ার নিদেশনা দিয়েছেন। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে ঘটনাস্থল পরিদর্শন কারী পুলিশ কর্মকর্তা বলে দিয়েছেন। 

অভিযোগের বিবরনে জানা যায়, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউসুফ চৌধুরী বাড়ির এম আমিন উল্লাহ বাহার চৌধুরী পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করে। তিনি তাঁর পরিবার দেশে আসলে বাড়িতে থাকার জন্য একটি এক তলা বিশিষ্ট পাকা ঘর নির্মাণ করেন। এই প্রবাসীর অনুপস্থিতিতে বসত ঘরটি দেখাভাল ও রক্ষণাবেক্ষণ করার জন্য আজিজুন নাহার( ২৫) নামে আরেক প্রবাসীর স্ত্রীকে ভাড়াটিয়া রাখেন। তিনি তাঁর এক শিশুকে নিয়ে সেখানে বসবাস করেন। গত কয়েকদিন পূর্ব তিনি (ভাড়াটিয়া)  লক্ষ্য করেন ঘরের উত্তর পাশে বিবাদীদের বসত ঘরটি প্রবাসীর দেওয়ালকে নিজেদের ঘরের বেড়া হিসাবে ব্যবহার করেন। এই  পাশের জানালাটি ফুটো অবস্থায় দেখতে পেয়ে মামলার বাদিকে জানান। বিবাদীগন অসদ উদ্দেশ্যে জানালায় ফুটো করেন। এতে ভাড়াটিয়া আজিজুন নাহার তার জানমালের ক্ষয়ক্ষতি আশংকা করছেন।  বাদি বিষয়টি তাঁর প্রবাসী আত্মীয়কে অবহিত করলে তিনি তার আত্মীয়কে থানায় অভিযোগ করার পরামর্শ দিলে তিনি (মামলার বাদীকে) থানায় গত ১৯ মার্চ অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযোগ গ্রহন করে গত ২১ মার্চ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়ে অভিযোগে উল্লেখিত বিবাদী ডেকে ফুটো করা জানালা জরুরি ভিত্তিতে মেরামত করে দেওয়ার নিদেশনা প্রদান করেন। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়ে দেন।

আপনার জেলার সংবাদ পড়তে