সম্প্রতি উপজেলার বুধহাটা ইউনিয়নের মাদ্রা গ্রামে অসতর্কতা বসত আগুনে দুটি ঘর পুড়ে যাওয়ায় ১০৭ সাতক্ষীরা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যা ভিত্তিহীন বক্তব্য প্রদান করার প্রতিবাদে অশাশাশুনি মানিকখালী বিসমিল্লাহ হ্যাচারির স্বত্বাধিকারী গাউছুল হোসেন রাজের বিরুদ্ধে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস। বিবৃতিতে বলা হয়েছে, এমপি রবিউল বাশার একজন আলেমেদ্বীন এবং দলমত নির্বিশেষে সবার গ্রহনীয় ব্যক্তি। তাঁর বিরুদ্ধে এ ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এহেন গায়ে পড়ে গোলযোগ সৃষ্টিকারী হীন উদ্দেশ্য মূলক মিথ্যা বক্তব্য থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ভাইকে অনুরোধ জানাচ্ছি ।