মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কালিয়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তিনটি শাখায় নয়টি দলে মোট ২৮ জন প্রতিযোগী প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকার করে বিজয়ী হয়েছে। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিন্নাতুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার এম, এম, শারাফাত হোসেন, সহকারী প্রোগ্রামার প্রস্ফূট মণ্ডল, পল্লী ও দারিদ্র বিমোচন অফিসের কর্মকর্তা বিজন কুমার, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা জুবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মুজাফফর হোসেন এবং উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক পুলক কুমার ঘোষ।