চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাব-এর উদ্যোগে বুধবার সকালে ফকিরহাটে সংগঠনের স্থায়ী কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সভাপতি কাজী সরোয়ার খান মনজুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, মিলন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত উন্নয়নে একযোগে কাজের আহ্বান জানান।