চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অসচ্ছল এক এতিম মেয়ের জন্য নতুন বসতঘর নির্মাণ করে হস্তান্তর করেছে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ও আনজুমনে নওজোয়ান বাংলাদেশ, রাউজান উপজেলা শাখা। এতে সহযোগিতা করেন সিকদারপাড়া শাখার সদস্যরা। ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনজুমনে নওজোয়ান রাউজানের সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় এবং আনজুমনে ইত্তেহাদ রাউজানের সভাপতি মাস্টার শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য মোহাম্মদ হারুন অর রশীদ, কেন্দ্রীয় পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহিম, রাউজান উপজেলা প্রচার সম্পাদক আব্দুস শুক্কুর, আনজুমনে নওজোয়ানের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল এবং স্থানীয় হারুন মিয়া।