গণহত্যা দিবস ’ উপলক্ষ্যে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম শামীম এর সভাপতিত্বে যথাযোগ্য মর্যাদায় দিবস পালনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষ্যে শহীদদের যথাযোগ্য মর্যাদায় স্মরণে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি )সায়েকুল হাসান খান,চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুছা মিয়া, জামাতের আমির আবুল বাশার মোঃ আব্দুল লতিফ, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান,প্রানী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল,চর রাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি মোজাম্মেল হক, যুবদল সভাপতি প্রভাষক রোস্তম মাহমুদ লিখন ও যুব সমাজ সভাপতি প্রভাষক মোখলেছুর রহমান প্রমুখ। এ ছাড়া ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের বরণ ও সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।