ময়মনসিংহের ভালুকা উপজেলাসহ মহাসড়কের জৈনাবাজার থেকে ত্রিশাল পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ যানবাহন চালকরা। অধিকাংশ পাম্পগুলোতে তেল নেই” লেখা সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায়, পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে প্রয়োজনীয় কাজে বের হওয়া মাটরসাইকেল চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। আবার কয়েকটি পাম্পে সীমিত আকারে পেট্রোল দেওয়া হচ্ছে কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর একশত টাকার তেল পাওয়া যাচ্ছে। কিন্ত সেই তেল দিয়ে দুরের যাওয়া যাচ্ছে না। এম,কে ফিলিং স্টেশন ম্যানেজার শাকিল জানান, সরবরাহ স্বাভাবিক না থাকায় এ সংকট তৈরি হয়েছে। ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি না আসায় তারা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছেন না। উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন বলেছেন দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।