কটিয়াদী বাজারে আগুন, ৫টি দোকান পুড়ে ছাই

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০২:৪০ পিএম
কটিয়াদী বাজারে আগুন, ৫টি দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার করগাঁও বাজারে রাত অনুমান ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, কটিয়াদী ও নিকলী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীগন।  জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদ এর সামনে অবস্থিত বাজারে লেপ তোষকের দোকানসহ আশে পাশের কয়েকটি দোকানে আগুন দেখে বাজার পাহাড়াদার ডাকচিৎকার শুরু করে। আশপাশের লোকজন আগুন নিভাতে ছুটে আসে। সংবাদ পেয়ে তাদের সাথে নিকলী ও কটিয়াদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আগুনে একটি লেপ তোষক, একটি স্বর্ণের, একটি কসমেটিক্স, একটি সেলুন ও একটি ওষুধের দোকান মালামালসহ পুড়ে যায়। আগুনের সূত্রপাত জানতে চাইলে স্থানীয়রা ধারণা থেকে জানান, গত রাতে বৃষ্টি ও বাতাস ছিল। বৈদ্যুতিক সর্টসার্কিট অথবা মিষ্টির দোকানের চুলার আগুন থেকে বাতাসে ছড়িয়ে আগুনের সূত্রপাত হতে পারে।  কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ রুস্তম আলী জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই, নিকলী থেকে একটি ইউনিট আমাদের সাথে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে। আনুমানিক ১৯লক্ষ  টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে