গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরে হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় আমের গুটিসহ মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টিতে সকলের মাঝে ব্যাপক আতংকের সৃষ্টি হয়। গত মঙ্গলবার বিকালে সুন্দরগঞ্জ পৌরসভা এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। দীর্ঘ ১০ মিনিট গুড়ি গুড়ি শিলা বৃষ্টি পড়তে থাকে। এতে করে শিলাবৃষ্টি দেখে অনেকের মাঝে আতংকের সঞ্চার হয়। পৌরসভার কলেজ পাড়ার হাসান শুভ বলেন, শিলাবৃষ্টির কারনে ব্যাপক হারে আমের গুড়ি ঝড়ে পড়েছে। এতে করে আমের ঘাটতি দেখা দিতে পারে। সেই সাথে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রামডাকুয়া মহল্লার ধীরেন্দ্র নাথ, শিলাবৃষ্টির কারনে ভূট্টার মোচা এবং গমের ক্ষতি হয়েছে। ভূট্টার মোচা শিলার আঘাতে কালর্চে বর্ণ ধারন করার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির বলেন, এই সময়ের শিলাবৃষ্টি ফসলের তেমন ক্ষতি সাধন হবে না। এবারে গমের পরিমান খুব কম। তাছাড়া এখনো ভূট্টার ফলন পুরোপুরি আসে নাই। তবে আমের গুড়ির একটু ক্ষতির সম্ভাবনা রয়েছে।