নাগেশ্বরীতে বাঁধ নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৩:১১ পিএম
নাগেশ্বরীতে বাঁধ নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীর ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকবাসাী। দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় এই মানববন্ধনে কয়েকশ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম নীতি উপক্ষো করে নিজের খেয়াল খুশি মতো বাঁধ নির্মাণের কাজ করছে। এর প্রতিবাদ করায় এলাকার যুবকদের নামে চাঁদাবাজির মিথ্যা মামলা করেছেন। তাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে বাঁধের কাজ সঠিকভাবে করার হুঁশিয়ারি দেন বক্তারা। এতে বক্তব্য রাখেন সমাজসেবক মিনারুল ইসলাম, নুর মোহাম্মদ, নুর হোসেন, মাইদুল ইসলাম, ইদ্রিস আলীসহ অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে