দিঘলিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) :
| আপডেট: ২৫ মার্চ, ২০২৬, ০৩:৫০ পিএম | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৩:৫০ পিএম
দিঘলিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন

দিঘলিয়া উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে উদযাপিত হয়েছে।  গতকাল বুধবার (২৫ মার্চ-২০২৬) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম মোস্তফা, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান। এ আলোচলা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার বিশ্বাস, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম, দিঘলিয়া থানার এস আই স্বপন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন,  উপজেলা সহকারী প্রগ্রামার পুষ্পেন্দু দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মমতাজ খানম, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিসাসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ, কেন্দ্রীয় মসজিদের ইমাম, সাংবাদিক, মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, লক্ষ মানুষের আত্নত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম এই  বাংলাদেশ। ২৫শে মার্চ রাতে হায়েনার মতো ঝাপিয়ে পড়ে পাক হানাদার বাহিনী আমাদের দেশের নিরীহ মানুষের ওপর। অকাতরে হত্যা করে এ দেশের মানুষকে। তাই জাতি আজকের এই দিনে গণহত্যায় শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে। আমরা তাদের ত্যাগের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। তবেই গণহত্যায় শহিদদের জীবন ত্যাগ স্বার্থক হবে।