বৃহস্পতিবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) :
| আপডেট: ২৫ মার্চ, ২০২৬, ০৩:৫১ পিএম | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬, ০৩:৫১ পিএম
বৃহস্পতিবার হোসেনপুরে অষ্টমী স্নানোৎসব

হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে লাঙ্গলবন্দ স্নান উৎসবের পাশাপাশি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদে খুরশিদ মহল সেতু সংলগ্ন স্থানে এ আয়োজন করা হয়েছে। হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হোসেনপুর উপজেলা ও পৌর শাখা যৌথভাবে অষ্টমী স্নান উৎসবের আয়োজন করছে। এ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ঘাট, হোসেনপুর কাচারী এলাকা, রামপুর বাজার ও কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। এতে লক্ষাধিক নারী-পুরুষের সমাগম হতে পারে বলে আয়োজকরা আশা করছেন। অষ্টমী স্নান উৎসব উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, প্রতিবছরের মতো এবারও জাতি-ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নান অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উৎসব ও মেলা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে